• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

বরিশালে ২৪১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার । 

🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

 

 

   বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৫ হাজার ৩৮০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

 

 

​ এয়ারপোর্ট থানা এলাকায় মঙ্গলবার ০২ জুন সন্ধ্যা সাতটায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

 

 

​  গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ সাগর আহম্মেদ নয়ন (২৩), পিতা- নুরুল হক, সাং- মধ্য বকশীরচর (৬ নং ওয়ার্ড), থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল। ২. মোঃ নাঈম হাওলাদার (২৭), পিতা- মোঃ জব্বার হাওলাদার, সাং- সারশী (৫ নং ওয়ার্ড), থানা- এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল।

 

 

​  অভিযান পরিচালনা করেন​এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পরিদর্শক (তদন্ত) এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন ​এসআই (উপ-পরিদর্শক) আকতার হোসেন ​এএসআই (সহকারী উপ-পরিদর্শক) আবুল বাসার​এএসআই হালিম ​এএসআই সুমন মিয়া ​এএসআই রফিক। 

 

 

​​  পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের হেফাজত থেকে ২৪১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯৫,৩৮০/- (এক লাখ পঁচানব্বই হাজার তিনশত আশি) টাকা উদ্ধার করা হয়।

 

 

  ​এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

 

 

  🇧🇩 রেড বাংলা নিউজ 🇧🇩

 


More News Of This Category