ফাতেমা জীবনের বিনিময়ে তার মায়ের খোঁজ পেয়েছেন পরিবার ।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Share
ফেসবুকের একটি ভিডিও যেভাবে মিলিয়ে দিল এতোদিন নিখোঁজ ফাতেমার মাকে তার পরিবারের কাছে।
বাগেরহাট খানজাহান আলী মাজারের দিঘির কুমিরের আক্রমণে নিহত ফাতেমার খবর ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে আজ (০৪/০৬/২০২৬, বৃহস্পতিবার) সুদূর ময়মনসিংহ থেকে ছুটে এসেছে তার পরিবার। ফাতেমার মা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন এবং পরিবারটি জানতো না তিনি কোথায় আছেন। এই মর্মান্তিক ঘটনার ভিডিও দেখেই তারা ফাতেমার মাকে মাজার প্রাঙ্গণে শনাক্ত করেন এবং আজ তাকে নিতে এসেছেন।
ফাতেমা হয়তো আমাদের মাঝে আর নেই, কিন্তু নিজের জীবনের বিনিময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে গেল।
প্রতিটি ত্যাগের মধ্যেই কোন না কোন রহমত বা পুরস্কার লুকায়িত থাকে এই ঘটনা দিয়ে এটাই যেন, আমাদের মনে করিয়ে দিয়েছেন মহান আল্লাহ তায়ালা।