এখন থেকেই (এমপি) জনাব,নুরুল হক নুরু ডাইরেক্ট অ্যাকশন করেছেন শুরু !
প্রবাসে মারা গেছে স্বামী। ঋণে জর্জরিত পরিবার। রেখে গেছে ছোট দুই সন্তান। চরম অসহায় এই পরিবারটি বিমার টাকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেলে ঘুষ ছাড়া কাজ হচ্ছিল না। এরপর তিন হাজার টাকা ঘুষ দিতে হয় ঐ নারীকে যা গোপনে ভিডিও ধারণ করে নিউজ২৪। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে গেলে নুর সাথে সাথে মহা পরিচালককে নিয়ে হাজির হন সেই ঘুষখোর দুই কর্মকর্তার রুমে এবং ডিজিকে নির্দেশ দেন এই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে। তখন নুর বলেন, আমরা আগেই বলেছি আমরা ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবো আর এরকম অসাধুদের বিরুদ্ধে অ্যাকশন নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি নিউজ২৪ কে ধন্যবাদ জানান।