ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে প্রত্যয় তরুণ সংঘের একঝাঁক কিশোর তরুণ ।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
শনিবার, ৬ জুন, ২০২৬
Share
“সতর্ক থাকুন, সুস্থ থাকুন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় তরুণ সংঘ, ঝালকাঠি-এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা।
কর্মসূচির অংশ হিসেবে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। সামাজিক সংগঠনগুলোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এ সময় সংগঠনের সভাপতি যুবরাজ দাস বলেন, “ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে আমরা ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমাতে পারি।”
সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সবাই সচেতন হলে এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।”
সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করতে প্রত্যয় তরুণ সংঘ নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”
কোষাধ্যক্ষ উজ্জল দুয়ারী বলেন, “একটি সুস্থ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় জনগণ এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এ সময় প্রত্যয় তরুণ সংঘের সদস্যরাও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন এবং জনসাধারণকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, কার্যকরী সদস্য সুমন চন্দ এবং সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, প্রদীপ কর, উজ্জ্বল সাহাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।