ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ মীম (২৫) নামে মাদক সম্রাজ্ঞী গ্রেফতার ।
🇧🇩 Rabeya Sultana, Special Correspondent, Red Bangla News 🇧🇩
Update :
রবিবার, ৭ জুন, ২০২৬
Share
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মীম (২৫) নামে এক যুবতীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ২টা ৪০ মিনিটে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের যোগেশ্বর এলাকায় এমটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তু ও গ্রেফতার সংক্রান্ত বিষয়গুলো তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ঝালকাঠির মাদক ব্যবসায়ীদের জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে এবং একটি সুষ্ঠ ও সুন্দর মাদক মুক্ত ঝালকাঠি বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে বলে রেড বাংলা নিউজকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।