ধর্ষিতার পিতা-মাতার ট্যাক্সের টাকা দিয়ে দর্শনকারীকে ডাল-ভাত খাওয়াচ্ছে রাষ্ট্র ।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
Share
রামিসার রায়ের পর আইনজীবীর কথাগুলো চোখে পড়ার মতো ছিলো ! তিনি বলছিলেন‚ “দেশে তো প্রতিদিন রামিসার মত ঘটনা ঘটছে‚ রামিসার রায় এত দ্রুত হতে পারলে বাকিগুলো কেন হচ্ছে না। আবার রায় হলেও কার্যকর হয়না।”
আছিয়াকে দেখালেন‚ “অনেক আগেই রায় হইছে কিন্তু কার্যকরের নাম নেই।” ওনি আরেকটি চরম সত্য কথা বলছেন‚ “রামিসা‚ আছিয়া‚ মানিছা‚তানিসা(ছন্দ নাম) সবার আসামীদের জেলে বসিয়ে বসিয়ে তাদের পিতা-মাতার ট্যাক্সের টাকা দিয়ে ডাল ভাত খাওয়াচ্ছে রাষ্ট্র‚ এটা তো হতে পারে না।”
আইনজীবী ভদ্রমহিলার কথা গুলো সত্যিই দেশের কোটি কোটি জনগনের প্রাণের কথা। আজ রামিসা ভাইরাল হইছে বলেই রায়টা দ্রুত হইছে। কিন্তু যেগুলো ভাইরাল হয়না।
সর্বোচ্চ থানা পুলিশ পর্যন্ত গিয়ে মামলা ঝুলে যায় —- আবার অনেক ক্ষেত্রে টাকা আর ক্ষমতার জন্য ভিকটিমের পরিবার মামলাও করতে পারে না‚ সেগুলোর প্রতিও রাষ্ট্রের বরাবর একই পদক্ষেপ নিতে হবে।