🇧🇩 Happy Sultana, Sub News Editor, Red Bangla News 🇧🇩
Update :
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
Share
ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের গৃহহীন বৃদ্ধা মোসা. কহিনুর বেগম ও তার প্রতিবন্ধী সন্তানের দুর্দশার খবর পেয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
রোববার (৮ জুন) ইউএনও রিফাত আরা মৌরি সরেজমিনে কহিনুর বেগমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারটির জীবনযাত্রার অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে সরকারি খাদ্য সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে কহিনুর বেগমের জন্য একটি বসবাসযোগ্য ঘর নির্মাণের প্রয়োজনীয়তা মূল্যায়ন করা হয়। ইউএনও রিফাত আরা মৌরি বলেন, “কহিনুর বেগমের অসহায় পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তাও অব্যাহত থাকবে।”