ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উদযাপন।
🇧🇩Md.Sifuddin Zeya, Editor,Red Bangla News🇧🇩
Update :
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
Share
ঝালকাঠির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে ২৩ অক্টোবর বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডঃ এস এম জিয়া হায়দার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি -০২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু , ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, ৮৫ বছর উদযাপন কমিটির আহবায়ক মোঃ আব্দুল হাই পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান পলাশ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উদয় শংকর দাস।