• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

বিচার নিয়েই ঘরে ফিরব — আবদুল্লাহ আল জাবের !!!

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

  “শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আজ প্রায় ৫৫–৫৬ দিন পেরিয়ে গেছে, কিন্তু বিচার এখনো অনিশ্চিত।
ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ না করে তদন্ত সংস্থাগুলো উল্টো বাদীর কাছেই ফুটেজ চেয়েছে। ৯০ শতাংশ তদন্ত শেষের কথা বলে সময় নেওয়ার পর যে চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে হত্যার মাস্টারমাইন্ড বা আওয়ামী লীগ নেতা হানিফের সঙ্গে সিঙ্গাপুরে খুনিদের বৈঠকের মতো গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত নেই।

  এই কারণেই আমরা সিআইডি বা দেশীয় গোয়েন্দা সংস্থার ওপর আস্থা হারিয়েছি।

আমাদের একটাই দাবি—এই হত্যাকাণ্ডের তদন্ত হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে জাতিসংঘের মানবাধিকার কমিশনে একটি সুস্পষ্ট ও অফিসিয়াল চিঠি পাঠাতে হবে, যেখানে উল্লেখ থাকবে—এই বিচার বাংলাদেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা ও আসন্ন নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত। যেহেতু খুনিরা দেশের বাইরে, এটি এখন একটি আন্তর্জাতিক ইস্যু।

আমরা আইন বা স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর ভরসা রাখছি না।
প্রধান উপদেষ্টার ওপরই আমাদের শেষ আস্থা।
তার সরকারের মেয়াদের আর মাত্র ৫–৭ দিন বাকি। এই সময়ের মধ্যে যদি তিনি এই ইস্যুর সমাধান না করেন, তবে এটি তার রাজনৈতিক জীবনে একটি কলঙ্কের দাগ হয়ে থাকবে। আমরা চাই—তিনি নিজে চিঠি লিখুন এবং তা জনসমক্ষে প্রকাশ করুন।

 এই মুহূর্তে শহীদ ওসমান হাদির স্ত্রী ও তার ১১ মাস বয়সী শিশু সন্তান শীতের রাতে ৮ ঘণ্টার বেশি সময় ধরে যমুনার সামনে অবস্থান করছেন। তাদের জন্য খাবার বা পানির ব্যবস্থা করতে দেওয়া হচ্ছে না, মিডিয়াকেও ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আশ্বাস নয়—লিখিত অফিসিয়াল চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

   নির্বাচন আসছে—১২ তারিখে।
কিন্তু একজন সন্তানের কাছে তার বাবার বিচারই আগে।
নির্বাচন ও বিচার একসঙ্গেই চলবে।
ইনসাফ ও শহীদ ওসমান হাদি হত্যার বিচারের পক্ষে যারা দাঁড়াবে, জনগণ কেবল তাদেরই ভোট দেবে।

দাবি আদায় না হলে আন্দোলন চলবে।
প্রয়োজনে শুক্রবার বড় সমাবেশ হবে।
আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি—কিন্তু বিচার নিয়েই ঘরে ফিরব।”

🇧🇩আবদুল্লাহ আল জাবের– সদস্য সচিব ইনক্লাব মঞ্চ🇧🇩 

🇧🇩 দেশের সার্বভৌমত্ব রক্ষায় অন্যরা যখন হয়ে ওঠে ভিনদেশি দালাল ঠিক তখনই মা,মাটি ও দেশের কথা বলে রেড বাংলা নিউজ 🇧🇩 !!! 

 

 

 


More News Of This Category