• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

সাগর-রুনি হত্যার মধ্য দিয়ে সাংবাদিক নিপীড়ন এর পাকাপোক্ত দলিল তৈরি হয়েছে — (সম্পাদক রেড বাংলা নিউজ)!

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ সাইফুদ্দিন জিয়া 

সম্পাদক ও প্রকাশক 

রেড বাংলা নিউজ। 

 

প্রতিবাদ সংবাদঃ

 

   গতকাল ইনকিলাব মঞ্চ এর কর্মীদের সাথে প্রশাসন এর যে আচরণ পরিলক্ষিত হয়েছে— সেই একধরনের আচরণের চেষ্টা কোথাও কোথাও লক্ষ্য করেছি সাংবাদিক নিপীড়ন এর ক্ষেত্রে। বিষয় টা সত্যি হৃদয় বিদারক মনে হয়েছে আমার কাছে।

সাংবাদিকদেরকে ইচ্ছাকৃত শারিরীক হেনস্তা করার কয়েকটি বিষয় চোখে আসতেই বুকের ভেতরে নাড়া দিয়ে উঠলো। যে মানুষগুলো রাতদিন এক করে রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে দেশ এবং দেশের মানুষের জন্য সংবাদ সংগ্রহের কাজ করে যায় নিজের জীবন এবং পরিবারের কথা না ভেবে। নির্লজ্জ এবং বিবেকহীন স্বৈরাচার এর মতো কিনা তাদেরকে শারিরীক হেনস্তা করে প্রকাশ্যে। এই হলো বাংলাদেশের প্রশাসন, যাদের পোশাক ঠিকই বারংবার বদলায়, কিন্তু বদলায় না ওদের চরিত্র!

ধারণা করা হয়েছে  ২৪ পরবর্তী সময়ে হয়তো পরিবর্তনশীল আমলাতন্ত্র বা সহনশীল কাঠামোগত প্রশাসনিক শাসন ব্যবস্থা তৈরি হবে। কিন্তু না এখন তো দেখি পুরোপুরি বিপরীত  মানুষিকতার প্রশাসনিক বলয়। তাদের এই আগ্রাসী মনোভাব দেখলে মনে হয় বিগত স্বৈরাচারী সরকারের পতনের প্রতিশোধ নিতে তারা সময় এবং সুযোগের অপেক্ষায় আছে। 

 

এই মানুষিকতার  জন্য শুধু প্রশাসন একাই দায়ী নয় ; এরজন্য কিছু দালাল মার্কা সাংবাদিক এবং গণমাধ্যম নিজেরাও কম দায়ী নয় !!! 

 

 সাংবাদিকদের উপরে হামলার জন্য নিন্দা এবং পাশাপাশি সুরক্ষা বৃদ্ধি’র জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবী পেশ করছি জোরালো ভাবে !!! 

 

 

 

    রেড বাংলা নিউজ 

 

 

 

 


More News Of This Category