একজন শহীদের নাম নিয়ে তাচ্ছিল্য কেন ? — জাইমা রহমান !!!
🇧🇩 হেপী সুলতানা, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
Share
হেপী সুলতানা
বিশেষ প্রতিনিধি
রেড বাংলা নিউজঃ
ওসমান হাদী একজন শহীদ মানুষ। একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা আমার বোধগম্য নয়। যতটুকু জানি, তিনি ছিলেন সাহসী ও দুর্দান্ত একজন মানুষ। শহীদের লাশ নিয়ে এ ধরনের কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাইমা রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একজন শহীদের নাম নিয়ে তাচ্ছিল্য করা কোনো দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মচারীর জন্য কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নটাই এখন ঘুরে বেড়াচ্ছে মানুষের মনে।
বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের ভাষা ও আচরণে দায়িত্বশীলতা থাকা জরুরি। কারণ একটি মন্তব্যই জনমনে ক্ষোভ, বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে।