মোঃ জসিমউদদীন খান,বিভাগীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ।
Update :
রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ জসিমউদদীন খান
রেড বাংলা নিউজ
বিভাগীয় প্রতিনিধিঃ
মোটরসাইকেলে ভোট দিলে নেতা নয়, একজন সেবক পাবেন—– সৈয়দ রাজ্জাক সেলিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) ৭ ফেব্রুয়ারি বিকালে ঝালকাঠি পৌরসভার পশ্চিম ঝালকাঠির অতুল মাঝি খেয়াঘাট এলাকায় উঠোন বৈঠক করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী, সমর্থক ও এলাকাবাসী।
উঠোন বৈঠক শেষে ওই এলাকায় তিনি ও তার সহধর্মিনী গনসংযোগ করেন ও মোটরসাইকেল প্রতীকের লিফলেট বিতরণ করেন।
উঠোন বৈঠকে তিনি বলেন,আমার মার্কা মোটরসাইকেলে ভোট দিলে নেতা নয় — একজন সেবক পাবেন।
আমি নির্বাচিত হই বা না হই !! আমি যেমন আপনাদের পাশে ছিলাম, আছি এবং আমৃত্যু পর্যন্ত থাকবো।