যশোরের ঝিকরগাছা’য় কেড়ে নিলো অন্ধ পিতার সমগ্র পৃথিবী !!!
🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
Share
রাবেয়া সুলতানা
বিশেষ প্রতিনিধি
রেড বাংলা নিউজ
সমাজের মনুষত্বে পচন ধরলে যা হয়। পারভেজ কথা বলতে পারতেন না, কিন্তু ছিলেন তাঁর অন্ধ পিতার সমগ্র পৃথিবী। যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের এই বাক প্রতিবন্ধী যুবক ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে পরিবারকে জীবিকা দিতেন। সামান্য আয় হলেও সেটাই ছিল সম্মানের রোজগার।
গত বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি পারভেজ। সারারাত অন্ধ পিতা অপেক্ষা করেছিলেন ছেলের আশায়। পরদিন শুক্রবার গ্রামের পাশের একটি কলাবাগান থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
মাত্র কয়েক হাজার টাকার একটি ভ্যানের জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয় এই নিরীহ যুবককে—নীরব জীবনের এক নির্মম পরিণতি।