• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

আসল নোটের আদলে ‘নমুনা নোট’ ব্যবহার নিয়ে সতর্কতা জারি

মোঃ মেহেদী হাসান, বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজ।
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি তথাকথিত ‘নমুনা নোট’ ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো ও অবৈধ কার্যক্রম পরিচালনার বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ সতর্কবার্তা দেয়।

 

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন জানায়, সম্প্রতি ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। এসব কনটেন্টে আসল নোটের ডিজাইন ও আকার হুবহু অনুকরণ করে বড় আকৃতির ‘নমুনা নোট’ প্রদর্শন করা হচ্ছে। একটি অসাধু চক্র এসব নোট ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে প্রতারিত করে অবৈধ মার্কেটিং কার্যক্রম পরিচালনা করছে।

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজারে কিংবা জনসমাগমপূর্ণ স্থানে আসল টাকার সদৃশ কোনো কাগজ বা নোট ব্যবহার করে প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, যা বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জনগণকে আসল নোটের অনুরূপ কোনো কাগজ তৈরি, ব্যবহার কিংবা প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

জালিয়াতি প্রতিরোধ ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে সব সময় সচেতন থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসল নোট চেনার উপায় ও নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শও দেওয়া হয়েছে। বিভ্রান্তি এড়াতে আর্থিক সংক্রান্ত যেকোনো তথ্যের ক্ষেত্রে কেবলমাত্র নির্ভরযোগ্য ও দাপ্তরিক উৎসের ওপর নির্ভর করার তাগিদ দেওয়া হয়েছে।


More News Of This Category