• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি,রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

   রাবেয়া সুলতানা 

    বিশেষ প্রতিনিধি 

   রেড বাংলা নিউজঃ

 

 

  জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬” উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকার সময় রচনা এবং বিকাল ০৩:০০ ঘটিকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজন করা হয়। উক্ত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন- জনাব,মোঃ মোস্তাফিজুর রহমান (সহকারী কমিশনার) জেলা প্রশাসক এর কার্যালয় ঝালকাঠি এবং মোঃ নুরুল ইসলাম লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) জেলা সরকারি গণগ্রন্থাগার ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগীদের সাথে আসা অভিভাবক বৃন্দ। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পূর্ব নির্ধারিত উন্মুক্ত এবং প্রভাতফেরী এই দুইটি বিষয়ের উপর।

   (ক,খ,গ) — এই তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা চলাকালীন সময়ে “গ” ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশু-কিশোর একজনও পরিলক্ষিত হয়নি।

    বিষয় ‘ উন্মুক্ত ‘ এর “ক” ক্যাটাগরিতে চিত্রাঙ্কনে শিশু থেকে দ্বিতীয় শ্রেণিতে ১ম স্থান লাভ করেছে প্রতিম রায়, ২য় হয়েছে উদিতা সেন গুপ্ত, ৩য় হয়েছে অঞ্চিতা, ৩য় যুগ্ম হয়েছে সাফা মাহরীন।

  এছাড়াও বিষয় ‘ প্রভাত ফেরী ‘ এর — “খ” ক্যাটাগরিতে চিত্রাঙ্কনে তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেনীতে ১ম স্থান লাভ করেছে রুপম রায়, ২য় স্থান অর্পণ দাস,৩য় স্থান সমজীতা চক্রবর্তী, ৩য় যুগ্ম শ্রেয়সী হালদার সুজা, ৩য় এর দ্বিতীয় যুগ্ম হয়েছে দেবজ্যোতি প্রত্যুশা। এভাবেই দিনভর প্রতিযোগী এবং অভিভাবকদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলের সরব উপস্থিতিতে উক্ত  বিষয়গুলোর উপর প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 

 

     রেড বাংলা নিউজ 

 

 

 


More News Of This Category