• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

হুমকির শিকার হলেন- ‘ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার।’

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

মোঃ সাইফুদ্দিন জিয়া 

        সম্পাদক 

   রেড বাংলা নিউজ 

 

 

 

রমজানে দ্রব‍্যমূল‍্যের বাজার মনিটরিং করতে নেমে রীতিমতো হুমকির শিকার হলেন- ‘ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার।’ যা ‘ইউনূস’ সরকারের আমলে, আগে কখনোই ঘটেনি। ভদ্রলোকের এমন আক্রমনাত্মক আচরণ দেখা বুঝা যাচ্ছে— এই চাকরি হয়তো আর বেশিদিন সন্মান ও আদর্শ নিয়ে করতে পারবেন না তিনি।

ছবির এই ভদ্রলোক বলছিলেন- ”এখন আর আগের সভাপতি নাই, এখন সরকারও বদলাইছে, এখন থেকে এখানকার ‘সভাপতি’ও আমি। যা করার সাবধানে কইরেন।”

‘ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার’ ভাইকে একজন সৎ মানুষ হিসেবেই জানি। তার ধমকে এলাকায় কম্পন ধরতো। কিন্তু নতুন সরকার গঠন এর মাত্র একদিনের ভেতর রমজানের বাজার মনিটরিং করে দাম বাড়ানোয় জরিমানা করার সময় তাকে ব্যাবসায়ী প্রতিনিধির কাছে অপদস্ত হতে হলো। 

উল্টো দেখলাম একজন ম্যাজিস্ট্রেটকেই আঙুল উচু করে ধমক দিয়ে চুপ করায় দিলো, মব তৈরি করে হামলা করারও ভয় দেখালো।

এভাবে নতুন সরকার গঠনের সাথে সাথেই আঙ্গুল উচিয়ে কথা বলা এবং এই ব্যাবসায়ীদের হঠাৎ করেই ঘাড়ের রগ মোটা হওয়ার কারণ কি! এখনো জাতির অজানা। 

বাজার সিন্ডিকেট তাদের স্বরুপে ফিরে এসেছে। এর প্রতিবাদ করলে কি হবে তার একটা নমুনাও দেখা গেল। এলাকায় এলাকায় এসেছে এমন বহু নব্য সভাপতি।

এদের দাপটে আমরা গণমাধ্যম কর্মীরাও কতটা সন্মানের সহিত এই দেশে কিভাবে থাকবো সেটাই প্রশ্ন।

আজ ব্যাবসায়ীদের এমন বডি ল্যাংগুয়েজ এর সামনে ম্যাজিস্ট্রেট জব্বার ভাইয়ের এমন মাথা নিচু করে দাড়িয়ে থাকা দেখে আমার কলিজাটা পুড়ে গেছে। 

ক্ষমা করবেন ‘জব্বার’ ভাই, আপনার মূল্যায়ন আমরা করতে পারিনি। এই জাতিকে ধ্বংসের হাত থেকে আপনি বাচাতে পারবেন না।

 

    রেড বাংলা নিউজ 

 

 

 

 


More News Of This Category