বগুড়ায় পরিচ্ছন্নতাকর্মী সুনিল বাশফোর হত্যার সাথে জড়িত সন্ত্রাসী অনিক মিয়াকে অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।