• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচন।

মোঃ জসিমউদদীন খান,বিভাগীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ।
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

 

 

 

 মোঃ জসিমউদদীন খান 

     বিভাগীয় প্রতিনিধি 

   রেড বাংলা নিউজঃ

 

 

  ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ জনগণের পছন্দে আলোচনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পি। 

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অনেক নেতাকর্মী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হাসান বাপ্পিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

  তবে উল্লেখযোগ্য বিষয় হলো—মোঃ রিয়াজুল হাসান বাপ্পি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার কোনো ঘোষণা দেননি। জনমতের এই আলোচনার পরিপ্রেক্ষিতে সংবাদকর্মীরা তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন—
“আমি এখনো নির্বাচন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ঝালকাঠি সদর উপজেলার মানুষ আমাকে ভালোবাসেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তারা যদি কোনো দায়িত্ব দিতে চান, সে বিষয়ে অবশ্যই দলের নীতিনির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন—

 

“আমার রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়; মানুষের কল্যাণই মূল লক্ষ্য। উপজেলার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক সম্প্রীতির বিষয়গুলোকে আমি সর্বাধিক গুরুত্ব দিই। জনগণের প্রত্যাশা ও দলের সিদ্ধান্ত—এই দুইয়ের সমন্বয়েই ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।”

বাপ্পি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র রাজনৈতিক জীবন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন—

“আমরা আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে আমাদের নেতৃত্ব কাজ করছেন, সেই চেতনা ধারণ করেই তৃণমূল পর্যায়ে কাজ করে যেতে চাই।”

এদিকে ঝালকাঠি সদর উপজেলায় সাধারণ মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রিয়াজুল হাসান বাপ্পির নাম। তবে চূড়ান্তভাবে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না—সেটি সময় ও পরিস্থিতিই বলে দেবে।

 

   * রেড বাংলা নিউজ *

 

 

 


More News Of This Category