• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক স্পর্শকাতর অধ্যায়ের খোলামেলা স্বীকারোক্তি।

🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

 

  মোঃ সাইফুদ্দিন জিয়া 

   সম্পাদক ও প্রকাশক 

    রেড বাংলা নিউজঃ

 

  রাষ্ট্রপতির বক্তব্যটি শুধু একটি সাক্ষাৎকার নয়, বরং দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক স্পর্শকাতর অধ্যায়ের খোলামেলা স্বীকারোক্তি।

 

 দেড় বছরের অন্তর্বর্তী সরকারের সময়ে বঙ্গভবনের ভেতরে কী ঝড় বয়ে গেছে, সেই গল্প সাধারণ মানুষ খুব কমই জানত। মো. সাহাবুদ্দিন বলছেন, তাঁকে ঘিরে ছিল একের পর এক ষড়যন্ত্র, অসাংবিধানিকভাবে অপসারণের নানা চেষ্টা, এমনকি সাংবিধানিক শূন্যতা তৈরির পরিকল্পনাও। তবু তিনি সিদ্ধান্তে অবিচল থেকেছেন। আর সেই কঠিন সময়ে পাশে পেয়েছেন বিএনপি এবং সশস্ত্র বাহিনীকে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক।

 রাষ্ট্রপতির ভাষায়, তাঁর দুঃসময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব শতভাগ সমর্থন দিয়েছে। বিশেষ করে তারেক রহমানের আন্তরিকতা তাঁকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় বিএনপি ও তাদের জোটসঙ্গীদের অবস্থানই নাকি বড় ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।

  এদিকে তিন বাহিনীর প্রধানরাও বিভিন্ন সময়ে তাঁকে মনোবল জুগিয়েছেন, আশ্বস্ত করেছেন। এমনকি ভেতর থেকে নতুন করে অপসারণের উদ্যোগ এলে, তখনো সশস্ত্র বাহিনী তাঁর পক্ষে দৃঢ় অবস্থান নেয়।

 এই বক্তব্য আমাদের সামনে কয়েকটি বড় প্রশ্ন রেখে যায়—
রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা কেন এতটা জোরালো ছিল?
অন্তর্বর্তী সরকারের ভেতরেই বা কী ধরনের দ্বন্দ্ব চলছিল?
আর ভবিষ্যতে এসব অদৃশ্য টানাপোড়েন দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে?

একটি সাক্ষাৎকার, কিন্তু ইঙ্গিত অনেক গভীর।
সময়ই হয়তো বলবে, এই অধ্যায়ের শেষ কোথায়।

 

 

       রেড বাংলা নিউজ 

 

 

 


More News Of This Category