বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটি যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপুর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি দিয়ে নিহত করে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থা সে ইন্তেকাল করেন। গুলি করা দুর্বৃত্তদের ইন্টারপুলের মাধ্যমে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। রবিবার সকাল ৯টা থেকে ঝালকাঠিতে কর্মসূচী পালন করা হবে বলেও জানাজার নামাজ শেষে ঘোষণা দেন এ নেতা।
অপরদিকে শরিফ ওসমান হাদির স্মরণে শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সকল দোকানপাট বন্ধ রাখা হয় এবং সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এবিষয়ে নলছিটি উপজেলা ব্যাবসায়ী সমিতির উদ্যোগ সকালে শহরে মাইনিং করা হয়।
নলছিটি পৌর বস্ত্র ব্যাবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন জানান, নলছিটি উপজেলাবাসীর পক্ষে সকল ব্যাবসায়ীরা শরিফ ওসমান হাদির সম্মানে এ উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরও বলেন, জাতীয় বীর শরীফ ওসমান হাদীর পরিচিতি ও সুখ্যাতি এখন শুধু নলছিটির মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে।