• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড পরিদর্শন করলেন এনএসডিএ’র সহকারী পরিচালক।

মোঃ মেহেদী হাসান, বার্তা সম্পাদক, রেড বাংলা নিউজ।
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ National Skills Development Authority (এনএসডিএ)-এর সহকারী পরিচালক জনাব সুদীপ পাল ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড-এর ঝালকাঠি শাখা পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি শাখার বিভাগীয় প্রধানের কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রতিষ্ঠানের চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণার্থীদের অগ্রগতি এবং সার্বিক পরিচালনা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সহকারী পরিচালক সংশ্লিষ্টদের কাছ থেকে কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন।

 

এরপর তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, ল্যাব ও অবকাঠামোগত সুবিধাসমূহ ঘুরে দেখেন। সামগ্রিক পরিবেশ, প্রশিক্ষণের মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।পরিদর্শন শেষে ভিজিটরস বইয়ে নিজের মূল্যবান মতামত লিপিবদ্ধ করেন।

 

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এনএসডিএ’র এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন কার্যক্রম প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে সহায়ক ভূমিকা রাখবে। সার্বিকভাবে পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category