এটা মহা অকৃতজ্ঞতা এমন প্রশ্নের ভাব উদয়ে — মোঃ সাইফুদ্দিন জিয়া।
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, সম্পাদক ও প্রকাশক, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
Share
এটা মহা অকৃতজ্ঞতা!
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক ও প্রকাশক
রেড বাংলা নিউজঃ
খন্দকার দেলোয়ার হোসেন এবং ব্রিগেডিয়ার হান্নান শাহ আজকে বিএনপির সরকার গঠনের পেছনের দুই অতন্দ্র প্রহরী।
ওয়ান ইলেভেন-বেগম জিয়া,তারেক রহমান জেল বন্দী। দল ভাঙতে তৎপর গোয়েন্দা বাহিনী!
মান্নান ভূঁইয়াসহ অনেক নেতা সষ্ঠাঙ্গে পড়ে গেছেন জেনারেল মইনউদ্দিনের পায়ে।
তখন একজন রিপোর্টার হিসেবে, নিজের চোখে বহু কিছু খুব কাছে থেকে দেখেছি।
সেই ভয়ংঙ্কর সময়ে এই দুজন যদি চাপ-ভীতি-আতঙ্ক উপেক্ষা করে রুখে না দাঁড়াতেন তাহলে আজকের ঐক্যবদ্ধ বিএনপি আর পাওয়া যেতনা।
আজকের যারা মন্ত্রী হয়েছেন এসব অনেক মাল সে সময় থেকেই ডুব সাঁতারে ছিলেন, কেউ কেউ একেবারে ৫ আগস্টের পর ভেসে উঠেছেন ।
১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বা তাদের কবর জিয়ারত করতে কেউ গেছেন জানা যায়নি !
এটা মহা অকৃতজ্ঞতা! (কেউ বিপদে সাহায্য করল, পরে সেই মানুষটিকেই অপমান করা হলো—। কঠিন বিপদে যারা ঝুঁকি নিয়ে দলের হাল ধরে রেখেছিল তাদের প্রতি এমন আচরণ ভবিষ্যতের দুঃসময়ে অনেককেই পাওয়া যাবে না।
ফেনী- নোয়াখালী অঞ্চলে একটা কথা আছে “গাঙ পার হইলে নাইয়া হালা” মানে নদী পার হয়ে গেলে মাঝির আর কদর থাকে না।
অনেকেই ভুলে যায় আবারো হয়ত নদী পার হওয়া লাগতে পারে…!