পরিবেশের শত্রু উন্নয়নের করাত থেকে গাছেদের মুক্তি দিন !!!
🇧🇩 মোঃ ইমদাদুল হক সবুজ, জেলা প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
Share
* রেড বাংলা নিউজ *
ঝালকাঠির গাবখান নদীর পাড়ে ব্লক ফেলতে৫ কিলোমিটার এলাকার এই গাছ কাটতে শুরু করেছেবন বিভাগ ও পাউবো!
রিপোর্টঃ
রেড বাংলা নিউজ
মোঃ ইমদাদুল হক সবুজ
জেলা প্রতিনিধিঃ
ব্লক ফেলার জন্য গাছ কাটতে হবে কেন?
গাছ রেখেই সারা পৃথিবীতে উন্নয়ন কাজ হয়।
অশিক্ষিত ইঞ্জিনিয়ার আর লুটেরা ঠিকাদারদের কারণে আমাদের পরিবেশ ও প্রাণ-প্রকৃতির বারোটা বাজে। এই প্রক্রিয়া থামাতে হবে। ঝালকাঠির সচেতন নাগরিকদের প্রতিবাদ গড়ে তুলতে হবে।
উন্নয়নের নামে গাছ কাটা মানে নিজের ফুসফুসে নিজেই ছুরি চালানো। এই ধ্বং/সযজ্ঞ অবিলম্বে বন্ধ হোক কংক্রিটের শহরে যখন দমবন্ধ পরিস্থিতি, তখন গাছ কাটা আর আত্মহনন করা একই কথা যারা গাছ কেটে সৌন্দর্য খোঁজে, তারা আসলে পরিবেশের শত্রু উন্নয়নের করাত থেকে গাছেদের মুক্তি দিন।
কয়টা গাছ কাটলেন, তার চেয়ে বেশি গাছ লাগান নাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অপরাধী হয়ে থাকবেন গাছ বাঁচলে বাঁচবে পৃথিবী, আর গাছ কাটলে ধ্বংস হবে মানবজাতি।