• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠি তেলের ডিপোতে অনিয়মের অভিযোগের তীর এবার ঝালকাঠি সৌরভ ট্রেডার্সের দিকে।

🇧🇩 মোঃ ইমদাদুল হক সবুজ, জেলা প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

 

  মোঃ ইমদাদুল হক সবুজ 

       জেলা প্রতিনিধি 

     রেড বাংলা নিউজঃ 

 

 

  ঝালকাঠি তেলের ডিপোতে অনিয়মের অভিযোগের তীর সৌরভ ট্রেডার্সের উপর ।

    যখনই কোন না কোন জাতীয় ইস্যুকে কেন্দ্র করে  বা আন্তর্জাতিকভাবে  দেশে দেশে যুদ্ধ শুরু হয়ে যায় ঠিক তখনই একটি পক্ষ শকুনের রুপ ধারন করেন।

  এরা অপেক্ষায় থাকেন কখন দেশে যুদ্ধ কিংবা মহামারী সংক্রান্ত কোন সমস্যা সংঘটিত হবে ঠিক তখনই এরা তাদের শকুনীয় স্বার্থ চরিতার্থ করতে একেবারে কামোত্তেজনায় ভরপুর ব্যবসায়িক কামুক হয়ে উঠে। এদের না আছে সামাজিক ঞ্জ্যান এবং না আছে কোন প্রকার বিন্দুমাত্র মানবতা বোধ। 

  মেঘনা পেট্রোলিয়ামের শিবু জরীত থাকার কথা রেড বাংলা নিউকে গোপন সূত্রে  জানানো হয়েছে। সংকটের মধ্যেই কালোবাজারীর কাছে ৮০ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। দেশে পেট্রোলসহ জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যে বরিশাল বিভাগের ৮টি জেলায় ঝালকাঠি তেল ডিপো থেকে জ্বালানি সরবরাহ করা হয়ে থাকে।

 কিন্তু সাম্প্রতিক সময়ে তেল সংকটের কারণে বিভিন্ন জেলার পরিবহন মালিক ও ডিলারদের গাড়ি ডিপোর সামনে দিনের পর দিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

        এমন পরিস্থিতির মধ্যেই ঝালকাঠি তেলের ডিপো থেকে অনিয়মের মাধ্যমে এক কালোবাজারী ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ জ্বালানি তেল সরবরাহের অভিযোগ উঠেছে।

  অভিযোগ রয়েছে, মেঘনা ও পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে ঝালকাঠির সৌরভ ট্রেডার্সের এক নামে একজন তেলের ডিলার ব্যবসায়ীর কাছে প্রায় ৮০ হাজার লিটার (প্রায় ৪০০ ব্যারেল) পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি তেল মোটা অংকের বিনিময়ে সরবরাহ করা হয়েছে।

  সূত্র জানায়, ওই ব্যবসায়ী ডিপো থেকে তেল উত্তোলনের     পরপরই প্রতি ব্যারেল প্রায় ২ হাজার টাকা বেশি দামে     মজুদদারদের কাছে বিক্রি করে দিয়েছেন।

  এতে করে বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং সাধারণ ডিলার ও পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

   এ বিষয়ে সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

 

  তারা ঝালকাঠি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে কালোবাজারী ও মজুদদারদের ডিলার লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

   

      *রেড বাংলা নিউজ*

 

 

 


More News Of This Category