• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ট্রাম্পের ইটের বদলে কিম জং উনের শক্তিশালী পাটকেল এর হুশিয়ারী।

🇧🇩 মোঃ জসিমউদদীন খান, বিভাগীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

 আন্তর্জাতিক নিউজ ডেস্ক 
রেড বাংলা নিউজঃ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র।

 ইরানকে দমাতে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক সেই মুহূর্তে বিষয়টি জানামাত্রই গর্জে ওঠেন কিম জং উন। তিনি জানালেন, ইরানের এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তারা নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাবে এবং আমেরিকাকে উড়িয়ে দেবে। আর তার এই হুংকারে অনেকটাই চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।     

এছাড়াও এক মিসাইলে শত্রু ধ্বংস হবে এমন মিসাইল সহায়তাও ইরানকে দিতে চেয়েছেন বলেও তিনি জানান। আর তাতেই এবার ভয়ে পিছু হটছে দখলদার দেশ দুটি। সুর নরম করে বারবার চাইছে যুদ্ধবিরতি। তবে সেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরও বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছে ইরান।

 যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে এবার ট্রাম্পকে কড়া হুশিয়ারি দিলো উত্তর কোরিয়া।

আমেরিকাকে শান্তি বিনষ্টকারী হিসেবে আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য্য, ইচ্ছাশক্তি আর সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টাও করা উচিত নয়। আর যদি সেই চেষ্টাও করা হয়, তাহলে সেটি তাদের জন্য অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কিমের বোনের এমন হুশিয়ারিতে চমকে উঠছেন অনেকেই।

 অনেকেরই প্রশ্ন এমন কড়া হুশিয়ারি কি কেবল ইরানের পক্ষ নিয়েই বলা হয়েছে?

কেবল ইরানের পক্ষেই নয় বরং দক্ষিণ কোরিয়ার সাথে মিলে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক মহড়া চালাচ্ছে যা উত্তর কোরিয়া তাদের দেশের জন্য হুমকি বলেই মনে করে। তাছাড়া চলমান যুদ্ধের মাঝেই ট্রাম্পের দক্ষিণ কোরিয়ার সাথে মিলে এমন মহড়া দিতে চাওয়াটা কেবল নিজেদের জন্যই নয় বরং বন্ধু দেশ ইরানের বিরুদ্ধেও ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছে উত্তর কোরিয়া। আর তাতেই গর্জে ওঠেন কিম।

সোমবার থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়াকে যদিও ট্রাম্প শান্তিপূর্ণ বলে দাবি করছে। তবে ইরানের যুদ্ধ লাগানোয় এবার এই মহড়াকে নিজের দেশের হামলার উস্কানি বলেও মনে করছে উত্তর কোরিয়া।

এছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ঠিক কি উদ্দেশ্যে এবং কতটা গভীরভাবে তাদের নিরাপত্তা লঙ্ঘন করছে পিয়ং ইয়ং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন কিম।  

রেড বাংলা নিউজ 


More News Of This Category