গলা কাটা ও মাথাবিহীন অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার ।
🇧🇩 মোঃ জসিমউদদীন খান,বিভাগীয় প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
Share
মোঃ জসিমউদদীন খান
বিভাগীয় প্রতিনিধি
রেড বাংলা নিউজঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে গলা কাটা ও মাথাবিহীন অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের সিসিটিভি ফুটেজে দেখা গেছে। ফুটেজে দেখা যায়, রাত ৩টা ১০ মিনিটে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলযোগে ইটভাটার ভেতরে প্রবেশ করে। পরে ৩টা ২৫ মিনিটে একই মোটরসাইকেলে দুইজন ব্যক্তি সেখান থেকে বের হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, এই ব্যক্তিরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে দেওয়া তথ্য উপাত্তনির্ভর বিশ্লেষণে স্থানীয় প্রতিনিধির পাঠানো রেড বাংলা নিউজের সংবাদে।