কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের বরিশাল বিভাগের প্রশাসকবৃন্দ।
🇧🇩 Md. Mahedi Hasan, News Editor, Red Bangla News 🇧🇩
Update :
সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Share
মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক
রেড বাংলা নিউজঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের বরিশাল বিভাগের প্রশাসকবৃন্দ। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাংসদ মোঃ শাহে আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ- সাংগঠনিক সম্পাদক (বরিশাল জেলা পরিষদ প্রশাসক) আকন কুদ্দুসুর রহমান এর উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব এবং জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন। তিনি আজ সকাল ১১ টায় বরিশাল বিভাগের অপর জেলা পরিষদ প্রশাসকদের সাথে ঢাকায় জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জেলা বিএনপি, জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।