🇧🇩 Md. Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক
রেড বাংলা নিউজঃ
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রেমিকাকে বাড়িতে এনে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।দুপুরে বগুড়া রোড রাফি মঞ্জিল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সানজিদা কবির অনিতা বরিশাল বিএম কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত পলাতক যুবকের নাম মইনুল ইসলাম হিমু ।
স্বজনরা জানিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শাহিন হাওলাদারের মেয়ে সানজিদা কবির তাঁর মায়ের সঙ্গে নগরের বগুড়া রোড এলাকায় ভাড়া থাকতেন।
ওই এলাকার অপর একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করেন ঝালকাঠির মিল্টন আকনের ছেলে মইনুল ইসলাম।
‘হত্যাকারী মইনুল ইসলাম এর আগেও ঝালকাঠিতে তার স্ত্রীকে হত্যা করেছে। ওই ঘটনায় ঝালকাঠি আদালতে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে ।