🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Share
মোঃ সাইফুদ্দিন জিয়া
সম্পাদক ও প্রকাশক
রেড বাংলা নিউজঃ
আজ ৭ মে ২০২৬ তারিখে বরিশালে আলোচিত কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইচলাদী টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত সানজিদা কবির আনিতা, বিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং উজিরপুরের বাসিন্দা।এই মামলার প্রধান আসামি মাইনুল ইসলাম হিমু, ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা।
গত ২৩ এপ্রিল, ২০২৬ তারিখে বরিশালের পশ্চিম বগুড়া রোডে হিমুর ভাড়া বাসায় আনিতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই হিমু পলাতক ছিল। র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে উজিরপুর থেকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। জানা যায়, হিমু এর আগে ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার মামলারও আসামি। বর্তমানে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।