• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

গলায় ফাঁস দিয়ে স্বর্ণা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে ।

🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

 

 

 

 

 

     মোঃ সাইফুদ্দিন জিয়া 

             সম্পাদক 

       রেড বাংলা নিউজঃ

 

   কাঠালিয়ায় দশম শ্রেণির ছাত্রীর রহস্যজনক  আত্মহত্যা, শোকস্তব্ধ পরিবার। 

 

 

   ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে স্বর্ণা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। গত রবিবার (১০ মে, ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চারাঘাটা গ্রামের শীল বাড়িতে এই ঘটনা ঘটে।

 

নিহত স্বর্ণা ওই গ্রামের সুধাংশু শীলের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

 

     পরিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্বর্ণা তাদের কাঠের তৈরি বসতঘরের দোতলায় ছিল। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ওপরে গিয়ে তাকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

 

 

  এখন পর্যন্ত আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। স্থানীয় ৫ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

 

 

  পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

     *রেড বাংলা নিউজ*

 

 


More News Of This Category