• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে শিক্ষানবীস আইনজীবি মোঃ সাইফুদ্দিন জিয়া ও হেপী সুলতানার পরিবার আইনের সুফল বঞ্চিত ।

🇧🇩 Md.Mehedi Hasan, News Editor, Red Bangla News 🇧🇩
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

 

        ঝালকাঠি আইনজীবী সমিতির অধীনস্থ শিক্ষানবীস আইনজীবী দুই সহোদর ভাই-বোন মোঃ সাইফুদ্দিন জিয়া ও হেপী সুলতানা সহ পুরো পরিবার পৌরসভা কতৃক অত্যাচারের শিকার।

 

আইনের মাধ্যমে পৌরসভার সরবরাহকৃত পানির বৈধ গ্রাহক হিসেবে ২৪ ঘন্টার মধ্যে পুনরায় সংযোগ দেওয়ার জন্য মাননীয় আদালতের আদেশ প্রধান করে। কিন্তু পৌরসভা উক্ত রায়ের বিরুদ্ধে  রিভিশন আবেদন করে। কিন্তু মাননীয় জেলা জজ আদালত ঝালকাঠি উক্ত রিভিশন নামঞ্জুর করেন এবং ২৪ ঘন্টার মধ্যে পৌরসভাকে পুনরায় সংযোগ দেওয়ার জন্য আগের উক্ত নির্দেশাত্মক আদেশ বহাল রাখেন। 

 

 

         মাননীয় আদালত ঝালকাঠি পৌরসভাকে অন্যায়ভাবে বিচ্ছিন্নকৃত পানির সংযোগ পুনরায় দেওয়ার আদেশ প্রদান করেন। আদালতের উপরোক্ত সকল রায় উপেক্ষা করে এখন ভুক্তভোগী অসহায় এই পরিবারটিকে দৈনন্দিন ব্যবহার্য পানির ন্যায্যতা থেকে বঞ্চিত করে পৌর কর্তৃপক্ষ অমানবিক অত্যাচারী শোষনের ইস্টিম রোলার এখনো চালিয়ে যাচ্ছে।

 

 

  তাই ভুক্তভোগী পরিবারটি রেড বাংলা নিউজের এই সংবাদ পরিবেশন করার মাধ্যমে—  মাননীয় আদালতের উপরোক্ত সকল রায়ের প্রতি পৌরসভা কতৃপক্ষে যে, আইন অমান্যতার একটি প্রকাশ্য দৃষ্টান্ত স্থাপন করে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। তাই পৌর কতৃপক্ষের উক্ত আইন ভাঙার বিষয়টি পুরোপুরি আইনের কাছে ও দেশবাসীর কাছে একটা মেসেজ হিসেবে উপস্থাপিত হলো।

 

   উক্ত ভুক্তভোগী নির্যাতিত পরিবারটির যদি এই সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সামান্যতম উপকার হয়। তাহলেই একটি বস্তুনিষ্ঠ ও মূল ধারার গণমাধ্যম কর্মী হিসেবে আমি     নিজে ও আমার রেড বাংলা নিউজ পরিবার গর্বিত হতে পারবো। এবং দেশ পাবে নিরাপদ আইনের শোষনমুক্ত শাসন।

 

 

         

            *রেড বাংলা নিউজ*

 

 

 


More News Of This Category