নারী ও শিশু’র নিরাপত্তা চেয়ে ঝালকাঠিতে বন্ধুসভার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
Share
২২ মে ২০২৬ শুক্রবার বিকাল ৪ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সম্মুখে নারী ও শিশু’র নিরাপত্তা চাই শীর্ষক প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ধর্ষক নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ও ৮ বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনির সভাপতিত্বে প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সাকিনা আলম লিজা প্রমুখ।
বক্তারা বলেন রামিসা একটি ছোট্ট সুন্দর মেয়ে যা’কে নৃশংস ভাবে ধর্ষণ এবং গলা কেটে হত্যা করা হয়েছে। এই সমাজে যার বিচার আমরা দ্রুত দেখতে চাই। ইতোপূর্বে মাগুরায় বোনের বাসায় আছিয়া, কুমিল্লা সেনানিবাসের মত সংরক্ষিত জায়গায় সোহাগী জাহান তনু সহ বহু হত্যাকান্ড সংগঠিত হয়েছে যা আইনের ফাঁকফোকর ও দীর্ঘ সূত্রিতার কারণে বিচারহীনতার সংস্কৃতি এ দেশে চালু হয়েছে। প্রশান্ত দাস হরি তার বক্তব্য বলেন ২০২৫ সালে এ দেশে প্রায় সাড়ে সাত হাজার ধর্ষনের মামলা হয়েছে যা থেকে এদেশে ধর্ষণের চিত্র অনুমান করা যায়। তত্ত্বাবধায়ক সরকার এদেশে ধর্ষন এবং মব সৃষ্টিকে দমন করতে পারেনি।
এ্যাড. সাকিনা আলম লিজা বলেন— প্রত্যেক পরিবারে নারীকে সম্মান করা শিখাতে হবে। স্কুল কলেজের পাঠ্য বইতে নারীকে সম্মানের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন —- আর যেন৷ আমাদেরকে কোন ধর্ষক বা হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াতে না হয় সরকারের নিকট সেই দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক (রাহাত মাঝি) ।