ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা ডাবল মার্ডার মামলার মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর শুক্রবার আদালতে পাঠায়।