🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update :
শুক্রবার, ২৯ মে, ২০২৬
Share
স্মৃতি বিজড়িত আবেগ-অনুভূতি প্রকাশে
মোঃ সালাউদ্দিন (আম্মার)।
নানাভাই ঘুমাইয়া আছে !!!
ঈদের সময় সালামির ৫০টাকা আজীবন ফিক্সড ছিলো। গোসল শেষ করে নতুন জামা পরতে পরতেই বাইরে থেকে ডাক দিতো- কইরে আম্মার! তাড়াতাড়ি চল নামাজ শেষ হয়ে গেলো।
গুছাইয়া বের হয়ে আসতেই ৫০টাকার চকচকা একটা নোট। এখন নানাভাই কবরে শুয়ে আছে, আর সালামির জন্য অপেক্ষাও করিনা।
নানাভাইয়ের একটা নিয়ম ছিলো !
প্রতিদিন তার বুকে মাথা রেখে শুয়ে শুয়ে তার সাথে বকবক করলে ১০টাকা। তখন টাকার লোভে যেতাম আর এখন মন চায় লাখ টাকা দিয়েও একটা মূহুর্তের জন্য যদি নানাভাইয়ের বুকে মাথা রেখে গল্প করতে পারতাম!