• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

🇧🇩 Md.Sifuddin Zeya, Editor and Publisher, Red Bangla News 🇧🇩
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

 

     বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা এলাকার পপুলার বাজার ও মোল্লার বাজার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

​   পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ আল মোমেন, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘অভিযান-৪১’ ডিউটি চলাকালে এই সাফল্য অর্জন করে।

 

 

​   গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর সাকিনের পপুলার বাজারে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোঃ রিয়াজ হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রিয়াজ ঝালকাঠি সদর থানার ২নং ওয়ার্ডের বিনয়কাঠি ইউপির বহরমপুর গ্রামের মোঃ মুক্তার হাওলাদার ও মালেকা বেগমের ছেলে। 

 

 

​  একই টিমের অপর একটি অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকা থেকে মোঃ আপন রহমান ওরফে সজিব (২৭) নামের আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ঝালকাঠির নলছিটি থানার প্রতাব পোস্টের ভৈরব পাশা গ্রামের মৃত শামসুল হক সিকদারের ছেলে।

 

 

   এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিজানুর রহমান জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

   🇧🇩রেড বাংলা নিউজ🇧🇩

 

 

 

 


More News Of This Category