• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার ।

🇧🇩 Rabeya Sultana, Special Correspondent, Red Bangla News 🇧🇩
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

 

 

  খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার ​করা হয়েছে। খুলনা নগরীর মিস্ত্রিপাড়া এলাকা থেকে মো. তুষার (২৭) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

 

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আনসার উদ্দিন লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।​ নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

 

​  স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পূর্ব বানিয়াখামার এলাকায় একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেলে করে পালানোর সময় আনসার উদ্দিন লেনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

 

 

​   খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এই হত্যাকাণ্ডের আসল কারণ ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি।

 

 

 

  🇧🇩 রেড বাংলা নিউজ 🇧🇩

 

 

 


More News Of This Category