বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার ।
🇧🇩 Rabeya Sultana, Special Correspondent, Red Bangla News 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
Share
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ (পনেরো) পিস ইয়াবা ট্যাবলেটসহ লাবনী বেগম (২৯) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানাধীন বিসিসি ১নং ওয়ার্ডের পাঁচফুট গলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত লাবনী বেগম গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার উত্তর হিরন বাজার এলাকার মোঃ রাশেদ শেখের স্ত্রী এবং তিনি বর্তমানে কাউনিয়ার পাঁচফুট গলি এলাকায় ভাড়া থাকতেন।
কাউনিয়া থানার পুলিশ জানিয়েছে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।