• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে।

🇧🇩 Mehedi Hasan Mithu, Crime Reporter, Red Bangla News 🇧🇩
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

 

 

লোকমুখে শোনা যাচ্ছে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মব সৃষ্টি করে গ্রাম ঘোরানোর অভিযোগ বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিনয়কাঠিতে সব চেয়ে বেশি আওয়ামিলীগের সময় সুবিধাভোগী সন্ত্রাসী এলিন সরদারের বিরুদ্ধে। 

 

   জেলা প্রশাসকের কাছে কৃষকের স্ত্রী লিখিত আবেদন করেছেন। 

 

 

 

    ঝালকাঠির বিনয়কাঠি এলাকায় মোঃ কামাল মাঝি নামে এক কৃষককে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে হাত-পা ও কোমরে রশি বেঁধে মারধর এবং টেনেহিঁচড়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিনের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করে নির্যাতনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী সোনিয়া আক্তার।

 

 

  বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দেন সোনিয়া আক্তার। অভিযোগের অনুলিপি পুলিশ সুপার ও ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে।

 

 

  লিখিত অভিযোগে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে কামাল মাঝিকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে আটক করা হয়। পরে তাঁর হাত-পা বেঁধে জিআই পাইপ ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা দেখা দেয় বলে অভিযোগ করেন তাঁর স্ত্রী। একপর্যায়ে কোমরে রশি বেঁধে তাঁকে টেনেহিঁচড়ে গ্রাম ঘোরানো হয়। স্ত্রী-সন্তানের সামনেই তাঁকে নির্যাতন ও অপদস্থ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

 

 

 সোনিয়া আক্তারের অভিযোগ বিএনপির নামধারী মব সন্ত্রাস  সরদার এনামুল হক এলিন তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে এলিনের বক্তব্য পাওয়া যায়নি।

 

‘অপরাধী হলে আইন বিচার করবে’ এমনটাই দাবী করেছেন মবের স্বীকার  মোঃ কামাল মাঝীর স্ত্রী। 

 

সোনিয়া আক্তার বলেন, “আমার স্বামী পাঁচ বছর আগে মাদক ব্যবসা করতেন, কিন্তু এখন আর সেই ব্যবসা করেন না। তিনি যদি অপরাধী হয়ে থাকে তাহলে আইন বিচার করবে। মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে কেন মারধর করা হলো? আমি এ ঘটনার বিচার চাই।”

 

 

  স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রায় এক বছর আগে গাঁজাসহ কামাল মাঝি পুলিশের হাতে আটক হয়েছিলেন এবং এ-সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে মামলার বর্তমান অবস্থা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি!

 

 

  অভিযোগে আরও বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না হয়েও অভিযুক্ত ব্যক্তিরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। বিষয়টি স্থানীয় সচেতন মহল মনে করেন টাকার জোরে মব সৃষ্টি করে প্রশাসনকর বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুরোপুরি লালদাগে পদাঙ্কন করে এলাকায় মব সন্ত্রাস কায়েম করতে আছে এই এনামুল হক এলিন। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেছেন অভিযোগকারী।

 

 

  কোনো ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নিয়ে তাঁকে মারধর বা প্রকাশ্যে অপদস্থ করার অধিকার কারও নেই। অভিযোগের সত্যতা নির্ধারণ করে সমগ্র বাংলাদেশ ব্যপী বর্তমান সরকারের আইনশৃংখলাকে প্রশ্নবিদ্ধের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কোনঠাসা করতে সদা তৎপর একটি গোষ্ঠী। এমনটাই উল্লেখ করে নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

 

  এখন সচেতন মহল থেকে শুধু একটাই প্রশ্ন বার বার উঠে আসছে বর্তমান সরকার কি তাহলে প্রশাসনের কোন সহোযোগিতা পাচ্ছেনা এবং আইনের শাসন কি দেশ থেকে দিন দিন শেষ হয়ে যাচ্ছে !? মব সন্ত্রাস নিয়ে এমনটাই হতাশা ব্যক্ত করেন সুদি জনেরা। 

 

 

  এই ঘটনায় অভিযুক্ত মব সন্ত্রাসী এলিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে রেড বাংলা নিউজ এর মাধ্যমে। 

 

 

 

  🇧🇩 রেড বাংলা নিউজ 🇧🇩

 

 

 


More News Of This Category