ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ ।
🇧🇩 Md.Sifuddin Zeya, Editor, Red Bangla News 🇧🇩
Update :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
Share
ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ।
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঝালকাঠি পাবলিক লাইব্রেরির সামনের ড্রেনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দীর্ঘদিনের জমে থাকা ময়লা, আবর্জনা ও মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসকের উদ্যোগে এবং ঝালকাঠি পৌরসভার তত্ত্বাবধানে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।ডেঙ্গু প্রতিরোধে শহরের ড্রেন, নালা ও অপরিচ্ছন্ন স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।