ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা।
🇧🇩Md.Sifuddin Zeya, Editor,Red Bangla News🇧🇩
Update :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
Share
আলিম পরীক্ষার ফলাফলে ভালো সাফল্য অর্জন করেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৩০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০৯ জন। পাসের হার ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।
মাদরাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে ৩৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬৭ জন এ প্লাস (A+) এবং ২৪৩ জন এ (A) গ্রেড পেয়েছে। বিজ্ঞান বিভাগে পাসের হার শতভাগ।