• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি রেড বাংলা নিউজ: ঝালকাঠিতে বিনম্র শ্রদ্ধা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ই ডিসেম্বর বেলা ১১টায় শহরের পৌরসভা খেয়াঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভের সম্মুখে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি  ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  মোস্তফা কামাল মন্টুসহ অনেকে।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জাতির ইতিহাসে তাঁদের অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, শহিদ বুদ্ধিজীবীরা স্বাধীন বাংলাদেশের মেধা ও মননের ভিত্তি গড়ে দিয়ে গেছেন। তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ঝালকাঠি প্রতিনিধি রেড বাংলা নিউজ, ১৪-১২-২০২৫।


More News Of This Category