• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঝালকাঠির দুইটি আসনে ২৫ জনের মধ্যে– ৯ প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল, ১৬ জন প্রার্থী’র মনোনয়ন পত্র নির্বাচন কমিশন কতৃক বৈধ ঘোষনা করা হয়েছে !!!!

মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ।
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

 

 

 

 

 

ঝালকাঠির দুইটি আসনে ২৫ জনের মধ্যে–

 

   ৯ প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল ×

 

  ১৬ জন প্রার্থী’র মনোনয়ন পত্র নির্বাচন কমিশন 

কতৃক বৈধ ঘোষনা করা হয়েছে √√√  !!!

 

 

নিজস্ব প্রতিবেদক, রেড বাংলা নিউজ:       

       

  শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তার প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৬জনের বৈধ ঘোষণা করেন।

 ঝালকাঠি-১ আসনের লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না করায়), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) , স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন ( শিক্ষাগত সনদ না দেয়ায়), স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমানের ( ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করায়), জাতীয় পার্টি (জাপা) কামরুজ্জামান খান ( দলের মনোনয়নপত্র মূল কপি না থাকায়) মনোনয়ন বাতিল করা হয়।

  ঝালকাঠি -১ আসনে বৈধ প্রার্থীরা হলেন—-

    দলীয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর ডঃ ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপি’র ডাঃ মাহামুদা মিতু, জাতীয় পার্টি (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার,জাতীয় পার্টি (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ।

 

 এদিকে ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করায়), মো. নুরুদ্দীন সরদার (১% ভোটারের স্বাক্ষরে গড়মিল) (স্বতন্ত্র), সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া) (স্বতন্ত্র) মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

  ঝালকাঠি – ০২ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি দলীয় ধানের শীষের একমাত্র প্রার্থী- বিএনপির সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো!!!

   জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী, আমার বাংলাদেশ (এবি পার্টির) শেখ জামাল হোসেন, জাতীয় পার্টি (জাপা) এম এ কুদ্দুস খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মাসুদ পারভেজ, গন অধিকার পরিষদের মো. মাহমুদুল ইসলাম সাগর।

 

     জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন বলেন — ঝালকাঠি -১ আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ঝালকাঠি-২ আসনে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন !!!!!!

 

     রেড বাংলা নিউজ,,,,,,,,,, 

 

 

 


More News Of This Category