• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি রেড বাংলা নিউজ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে জুলাই বিপ্লব আন্দোলনের সমমনা দলগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, গন-অধিকার পরিষদ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করাগেছে।
শুক্রবার বিকেল চারটার দিকে খুলনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে কলেজ মোড় এলাকায় বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়জিদ ইবনে আকবর ও সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারীরা জানান, ওসমান হাদীর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
জাতীয় নাগরিগপার্টি এনসিপি এর ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, ‘ হামলাকারিদের গ্রেফতার করা না হলে আগামী কাল বিকাল ৪ টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় সকড় অবরোধ করা হবে। জনগনের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচী সমাপ্ত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির বোন মাহফুজা বলেন ,‘ ভারতের র আমার ভাইকে বাঁচতে দিবে না। আমার ভাই এর উপরে  যারাগুলি করেছে  আমরা তাদের বিচার চাই।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, শরীফ ওসমান হাদী ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঝালকাঠি কলেজ মোড়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে ৫টার দিকে যান চলাচল শুরু করে।
 ঝালকাঠি প্রতিনিধি রেড বাংলা নিউজ।
১২-১২-২০২৫।


More News Of This Category