• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ওসমান হাদির সুস্থতা কামনায় ভলান্টিয়ার্স অব নলছিটির উদ্যোগে দোয়া মাহফিল

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি রেড বাংলা নিউজঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য তার জন্মস্থান

ঝালকাঠির নলছিটিতে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর শহরের হাইস্কুল মসজীদে স্থানীয় সেচ্ছাসেবীদের সংগঠন ভলান্টিয়ার্স অব নলছিটি এ দোয়া মোনাজাত আয়োজন করে।সংগঠনের আহবায়ক মো. শাহাদাৎ আলমের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন।এতে ভলান্টিয়ার্স অব নলছিটির সকল সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্যসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, গত শুক্রবার বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তার পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি রেড বাংলা নিউজ।
১৫/১২/২০২৫ইং


More News Of This Category