“আমি যেদিন বের হবো সেদিন তোদের প্রত্যেকটারে গু’ লি করে মা’ র ‘বো” !!!
🇧🇩 মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
Share
“আমি যেদিন বের হবো সেদিন তোদের প্রত্যেকটারে গু’ লি করে মা’ র ‘বো” !!!!
গণহত্যা’র মামলার আসামি হুমায়ুন কবির ২০২৪ সালের ২১ আগস্ট বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক হন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক হওয়ার সময় তিনি শিক্ষার্থীদের এইসব কথা বলেই হুমকি দিচ্ছিলেন।
উল্লেখ্য,আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ লক্ষ্মীপুরের আওয়ামী সন্ত্রাসী হুমায়ুন কবিরের জামিন বিষয়ে আদেশ দিয়েছেন। চব্বিশের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিই প্রথম জামিন পাওয়া ব্যক্তি।
সিভিল সার্জনের প্রতিবেদনে– তাকে ক্যানসার রোগী এবং লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ থাকায় মানবিক বিবেচনায় এই আদেশ দেওয়া হয়। তবে এখনো তার জামিন কার্যকর হয়নি। তার অসুস্থতার সত্যতা যাচাইয়ের জন্য পুনরায় আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, গত জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে লক্ষ্মীপুরে টিপু–কবির বাহিনীর নেতৃত্বে ভয়াবহ স ‘হিং’ স’ তার ঘটনা ঘটে। ৪ আগস্ট উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপুর বাসার ছাদ থেকে গু’ লি চালিয়ে একদিনে ১২ জনকে হ’ ত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। হুমায়ুন কবির ওই সময় লক্ষ্মীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এই ধরনের গণ ‘হ’ ত্যা’ র আসামিকে মানবিক কারণ দেখিয়ে জামিন দেওয়া মানে তাকে মুক্ত করে দেওয়া এবং তার হাতে শহীদ হওয়া পরিবারগুলোকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া। আসামি অসুস্থ হলে তার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে, তবে সে চিকিৎসা অবশ্যই কারাগারে রেখেই নিশ্চিত করতে হবে।
যদি তিনি জামিনে মুক্তি পান এবং এর ফলে শহীদ পরিবারের সদস্য বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন বিপন্ন হয়, তবে তার সম্পূর্ণ দায় রাষ্ট্রকেই নিতে হবে।