• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

কেরানীগঞ্জে ২১ দিন পর উদ্ধার মা–মেয়ের অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ৪ !!!

🇧🇩 রাবেয়া সুলতানা,বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

 

 

 কেরানীগঞ্জে ২১ দিন পর উদ্ধার মা–মেয়ের অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ৪। 

 ঢাকার কেরানীগঞ্জে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ গ্রামের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রোকেয়া বেগম ও তার ১৪ বছর বয়সী মেয়ে ফাতেমা।

   রেড বাংলা নিউজ এর  প্রতিবেদনে পুুুুুুলিশ জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর একই দিনে মা ও মেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় রোকেয়া বেগমের স্বামী শাহীন কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু নিখোঁজের ১৬ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার হয়।

  স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ফ্ল্যাটে তল্লাশি চালায়। তল্লাশির সময় খাটের নিচে রোকেয়া বেগমের লাশ এবং বাথরুমের ছাদের অংশ থেকে কিশোরী ফাতেমার লাশ উদ্ধার করা হয়।

 পুলিশ জানিয়েছে, নিহত ফাতেমা ওই বাসার গৃহশিক্ষিকা মিম আক্তারের কাছে পড়তে যেত। এ ঘটনায় গৃহশিক্ষিকা মিম আক্তার, তার স্বামী হুমায়ুন এবং মিমের দুই বোনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার পেছনের উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

   এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, নিখোঁজের পর এতদিনে কেন এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হলো, আর কীভাবে একটি বসতবাড়িতে এতদিন লাশ লুকিয়ে রাখা সম্ভব হলো।

  তদন্তের অগ্রগতি অনুযায়ী বিস্তারিত তথ্য জানাবে পুলিশ।

     রেড বাংলা নিউজ,,,,,,,,, 

 

 

 


More News Of This Category