• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

কুমিল্লা সদর দক্ষিণে পাহাড় কাটা রোধে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাম্বুরা ও বড় ধর্মপুর এলাকায় সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকালে মামা মামা আদালত পরিচালনাকালে অবৈধ পাহাড় ও মাটি কাটার ঘটনা পরিলক্ষিত হয়েছে।
উপজেলার জাম্বুরা এলাকায় অভিযান চলাকালে মাটি কাটায় জড়িত ভূমিদস্যুরা কৌশলে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে বড় ধর্মপুরের বল্লী ফ্যাক্টরির পাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ছালমা বেগম নামের এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, পাহাড় কাটার ফলে ভূমিধস, মাটির ক্ষয়, জীববৈচিত্র্য হ্রাস, জলচক্রের ব্যাঘাতসহ পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়। এতে প্রাণহানির ঝুঁকি বাড়ে, স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তীব্র হয়—যা দেশের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে একই ধরনের অপরাধ পরিলক্ষিত হলে জেল ও জরিমানাসহ উভয় দণ্ডই প্রদান করা হবে। অবৈধ মাটিকাটা বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।


More News Of This Category