• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

ঢাকা মোহাম্মদপুর মা-মেয়ে হত্যার আলোচিত আসামি আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার।

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,রেড বাংলা নিউজ :  ঢাকার মোহাম্মদপুরের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আয়েশা আক্তার(২০) কে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার একটি টীম।
বুধবার (১০ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বামী জামাল সিকদার রাব্বিকেও আটক করা হয়েছে।  জামাল সিকদার রাব্বি ওই এলাকার জাকির সিকদারের ছেলে। মোহাম্মদপুর জোনের  এসি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. সহিদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় খবর পেয়ে তাকে গ্রপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গৃহকর্তার বাসা থেকে কিছু মালামাল সে চুরি করেছিল পরে এ নিয়ে ধস্তাধস্তি হলে সে দুজনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।
গ্রেপ্তারকৃত আয়েশা আক্তার নরসিংদী জেলার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে।
নিজস্ব প্রতিবেদক, রেড বাংলা নিউজ।
১৫.১২.২০২৫ইং


More News Of This Category