🇧🇩 হেপী সুলতানা, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
Share
রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান বিধ্বস্তের সেই দিনে– যে শিশুটি আগুনের সঙ্গে লড়াই শুরু করেছিল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম (১২)—সে আজ অবশেষে ঘরে ফিরছে।
৩৫টি অপারেশন, টানা ৬ মাস—১৮০ দিনের অসহনীয় যন্ত্রণা, আশা আর ধৈর্যের পরীক্ষা। হাসপাতালের প্রতিটি দিন ছিল যুদ্ধের মতো। বাবা-মায়ের অশ্রু, দোয়া আর নিরব অপেক্ষা—সবকিছুর সাক্ষী এই পথচলা।
আজ সেই যুদ্ধ শেষে আবিদ ঘরে ফিরছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আবিদকে পূর্ণ সুস্থতা দান করুন। দোয়া থাকুক—সব দগ্ধ হৃদয়ের জন্য !!!!