• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • Bangla Version
Headline
ডিবির হাতে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আলোচিত হত্যা মামলার আসামি সৈয়দ রাজ্জাক আলী সেলিম । বিচারকদের ডিউটি আর কর্মঘণ্টা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। ঝালকাঠির সেরা শিক্ষা প্রতিষ্ঠান নেছারাবাদ কামিল মাদ্রাসা। ঝালকাঠি পৌরসভার পানি সুপার কামরুল ইসলামের দায়িত্বে অবহেলায় পানির অভাবে এলাকাবাসী। তুরাগ নদী থেকে তাহসিফ সৌরির মৃতদেহ উদ্ধার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে । সরাইল থানার ওসিকে নোটিশ। ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ । ঝালকাঠিতে মব সৃষ্টি করে কৃষককে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল সন্ত্রাসী এলিনের বিরুদ্ধে। বরিশালে ১৫ পিস ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার । মোবাইল কাপড়-চোপড় টাকা পয়সা ছিনিয়ে নিয়ে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় !

নলছিটিতে শরীফ ওসমান হাদির বাড়ীতে নিরাপত্তা জোরদার 

Reporter Name
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

হেপি সুলতানা, রেড বাংলা নিউজ :
  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সারাদেশেই চলছে প্রতিবাদ সমাবেশ। তার নিজ জন্মভূমি নলছিটিতেও চলছে বিভিন্ন দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এ ঘটনায় আরও ফুঁসে উঠেছে দেশবাসিসহ তার উপজেলার মানুষ ও প্রতিবেশীরা। বর্তমানে তার বাড়ীতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এ দিকে তার বাড়িতে চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। ইতিমধ্যে পুলিশের ঝালকাঠি জেলা অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর চুরির বিষয়ে তদন্ত চলমান আছে বলে জানান নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না বলেন, ওসমান হাদি আমার খুব কাছের ছোট ভাই। অতীতে আমরা যখন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহন করতাম সে আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতো। তখন দেখেছি তার মাঝে অগাধ দেশপ্রেম ছিল। সবকিছু ছাপিয়ে দেশপ্রেমই তার কাছে মুখ্য ছিল। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমরা আজ বিকেলে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি। আমরা অতিদ্রুত ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার মূলহোতাদের গ্রেপ্তার দেখতে চাচ্ছি। ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন বলেন, শরীফ ওসমান হাদি শুধু নলছিটি না সারা দেশের একটি সম্পদ। তার রয়েছে অগাধ দেশপ্রেম এবং তিনি ফ্যাসিষ্ট বিরোধী অগ্রদূত সৈনিক। তিনি আমাদের নলছিটির সুযোগ্য সন্তান আমরা সবসময় তাকে নিয়ে গর্ববোধ করি। আজ আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা গতকাল সন্ধায় আট দলের ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছি। আমরা এগুলো করেই চুপ থাকবো না। প্রয়োজনে আরও কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবো। কারন শরীফ ওসমান হাদি একজনই তার বিকল্প সহজে খুজে পাওয়া যাবে না। সরকারকে অনুরোধ করবো অতিদ্রুত কালপ্রিট কে খুজে বের করুন। তার প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, ওসমান হাদির পরিবার একটি ধার্মিক পরিবার তার বাবা মাওলানা আবদুল হাদিও ছিলেন অত্যন্ত মিষ্টভাষী সৎ মানুষ। ওসমান হাদি তার বাবার মতোই স্পষ্টবাদী সৎ মানুষ। তিনি আট থেকে দশ বছর আগে নলছিটি ছেড়ে ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। এই সুগন্ধা নদীর তীরেই আমাদের সাথে তার ছোটবেলা কেটেছে। এখনো নলছিটি আসলে সে অত্যন্ত বিনয়ের সহিত আমাদের সাথে কথা বলেন। এমন একটা মানুষ শুধু দেশের পক্ষে কথা বলার কারনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার সুস্থতা কামনা করছি একই সাথে দোষিদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।


More News Of This Category